সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের কুমার নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

মাদারীপুর শহরের কুমার নদীর পাশ থেকে পলিথিন দিয়ে মুড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (২৭ মার্চ) দুপুরে নতুন মাদারীপুরের কালু হাওলাদারের বাড়ীর পাশে কুমার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নদীতে গোসল করতে গিয়ে কয়েকজন ছোট ছেলেরা পলিথিন দিয়ে মুড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পেয়ে এলাকারবাসীদের খবর দেয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নবজাতকের লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নবজাতকটির বয়স কয়েক মাস হবে।
মাদারীপুর সদর থানার এস আই মো. সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করেছি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ