সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। রোববার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে ফেরি চলাচল করছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌ চলাচল স্বাভাবিক হবে। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে বিপাকে পড়েছে ঘরমুখো যাত্রীরা।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ