সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফরিদপুরের বোয়ালমারীতে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে দু’পক্ষের সংঘর্ষে মনসুর মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৭/৮ জন আহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় দাদপুর গ্রামের ফজল খার ছেলে আবু বক্করের সঙ্গে সোলেমান মোল্লার ছেলে কিবরিয়া মোল্লার ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে রাতে ফজল খার লোকেরা ছলেমান মোল্লার লোকেদের ওপর হামলা চালায়। এসময় প্রতিবেশি মনসুর মোল্লা থামাতে গেলে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকি‌ৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকের কলেজে পাঠানো হয় বলে জানান তিনি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ