সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের রাজৈরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনের দেহে করোনা ভাইরাসের আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্ত শনাক্ত সকলেই রাজৈর উপজেলায়। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদারীপুরে করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা ৪৮-এ দাঁড়ালো।
মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে সাতজন করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন। ফলে জেলায় মোট শনাক্ত সংখ্যা ৪৮ জন হলো।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্ত শনাক্ত ৪৮ জনের মধ্যে শিবচর উপজেলার ২৩ জন ও সদর উপজেলায় ১০ জন, রাজৈর উপজেলায় ১৪ জন এবং কালকিনি ১ জন। এর মধ্যে এ পর্যন্ত দুইজন মৃত্যুবরণ করেন।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ