সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের কালকিনির পালরদী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনির পালরদী নদী থেকে মোঃ মিন্টু হাওলাদার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিন রমজানপুর গ্রামের কৃষক নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার শনিবার দুপুরে পালরদী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়িতে আর ফিরে আসেননি তিনি। পরে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকেন। তার কোন সন্ধান না পেয়ে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।


এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, থানা পুলিশের সহযোগীতায় নিখোঁজ মিন্টু হাওলাদারের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ