সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে করোনায় নার্সের মৃত্যু, উপসর্গে এক বৃদ্ধার মৃত্যু

মাদারীপুর প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে মাদারীপুর সদর হাসপাতালের এক সহকারী নার্স (পুরুষ) চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোববার ভোরে মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে শহরের পানিছত্র এলাকায় আরেক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার জানিয়েছেন, সদর হাসপাতালের সহকারী নার্স মো. শহিদুল ইসলাম (৫০) গত ৩ তারিখে কোভিট-১৯ এর নমুনা দেওয়ার পরে তার রিপোর্ট পজেটিভ আসে। এবং ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছিল। রোববার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সে মারা গেছেন।
ডা. অখিল সরকার আরো বলেন, গত রাতে শহরের পানিছত্র এলাকায় আবদুল লতিফ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ