সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের রাজৈরে ভিক্ষুককে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে মো. আবুল বাসার হাওলাদার (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার একই গ্রামের আলেম হাওলাদারের ছেলে। রবিবার সকালে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী মধ্যপাড়া গ্রামে আলেম হাওলাদারের ছেলে মো. আবুল বাসার হাওলাদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। রাতে ওই এলাকার কয়েকটি মুদি দোকানের পাশে একটি বেঞ্চে ঘুমাতেন তিনি। প্রতিদিনের মতো ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে ওই একই বেঞ্চে ঘুমাচ্ছিলেন। এ সময় দুবৃর্ত্তরা মো. আবুল বাসার হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
রবিবার সকালে এলাকাবাসী আবুল বাসারের রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এলাকাবাসী জানায়, উক্ত স্থানে মুদি দোকানের মালামাল চুরি করতে আসা দুর্বৃত্তরাই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। নিহতের স্ত্রী রাসিদা বেগম বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাই। 
রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ