মাদারীপুরে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত। ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহত ও আহত সবাই মুসল্লি। এদের বেশিরভাগের বাড়ি সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়।
নিহতরা হলেন হাবি হাওলাদার (৫০), আব্বাস খান (৩২), হাসিয়া বেগম (৬৫), হাসান (১৪), আক্কাস (৪০), নয়ন (২৭), সায়েম (২৫)। এদের সবার বাড়ি সদর উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ফরিদপুরের চন্দ্রপাড়া এলাকায় মাহফিল শেষে মাদারীপুর সদরের ভাঙ্গাব্রিজ এলাকায় ফিরছিলেন মুসল্লিরা। সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ দিতে গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো ৩ জন। আহত হয় অন্তত অর্ধশত। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বেশকয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় ৭ জন নিহত হলেও এর সংখ্যা বাড়তে বাড়ে।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এই পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। আহত আছেন অর্ধশত। নিহতের সংখ্যার বাড়তে পারে। আমরা আহতদের যথাসাধ্যমত চিকিৎসা দিয়ে যাচ্ছি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

0 মন্তব্যসমূহ