সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শরীয়তপুরে বাস কেড়ে নিলো পথচারী বৃদ্ধের প্রাণ

শরীয়তপুর সদর পৌরসভায় বাসের ধাক্কায় দলিল উদ্দিন খান (৮৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে জেলা পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন ধানুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি নিয়ে পালিয়েছে চালক। নিহত দলিল উদ্দিন খান পৌরসভার ধানুকা গ্রামের মৃত লবন খানের ছেলে।
দলিল উদ্দিনের পরিবার জানায়, রাস্তা পারাপারের সময় তাকে ধাক্কা দেয় বাসটি। এতে সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন দলিল উদ্দিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বৃহত্তর ফরিদপুর সংবাদকে বলেন, গোসাইরহাট থেকে বাসটি শরীয়তপুর শহরের দিকে যাচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা নামক স্থানে পৌঁছলে বাসটি পেছন থেকে দলিল উদ্দিনকে ধাক্কা দেয়। মাধায় আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত হবে কি না তা পরে সিদ্ধান্ত নেয়া হবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ