ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার জয়বাংলা মোড়ে বাস চাপায় মাসুম মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রবিবার দুপুরে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পরিবহন বাস ঘটনাস্থলে মাসুম মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হয় মাসুম মিয়া। নিহত মাসুম মিয়া গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার মুন্সী নারানপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে বলে জানা গেছে।সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


0 মন্তব্যসমূহ