সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। জেলার সদর মডেল থানার আয়োজনে এই আসরে অংশ নেয় জেলার চারটি থানা। আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইনস্ মাঠে এই খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। এতে কালকিনি থানাকে ৫০-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারীপুর সদর থানা।


বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। দু’একটা জাতীয় প্রতিযোগিতা ছাড়া বছরের বেশিরভাগ সময় অনাদরে অবহেলায় মাঠের বাইরেই থাকে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। তবে, কাবাডির জনপ্রিয়তার কথা মাথায় রেখে সবুজ শ্যামল বাংলার মানুষের প্রাণে আনন্দ যোগাতে উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। এতে জেলার ৪টি উপজেলা, ৪টি থানার ৪টি দল অংশ নেয়। ফাইনাল খেলা ঘিরে সকাল থেকেই উৎসবে মেতে ছিলেন জেলার ক্রীড়াপ্রেমীরা।


কাবাডি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। এছাড়াও জেলা ও থানা পুলিশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ