মাদারীপুরে দুইদিন ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকালে শহরের ইটেরপুল ব্রিজ এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। অভিযানে ৩০ জন স্কাউটস্ সদস্য অংশ নেয়।
মাদারীপুর পৌরসভা ও বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানটি শহরের ইটেরপুল ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে শকুনি লেকপাড় গিয়ে শেষ হয়। বৃহস্পতিবারও পৌরসভার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
অভিযানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হেসেন, ইটেরপুল ক্ষুদ্র বনিক সমিতি সভাপতি মজিবর রহনান হাওলাদার, পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন হাওলাদার, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার প্রমুখ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
0 মন্তব্যসমূহ