মাদারীপুরে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করেছে জেলা প্রশাসন। এ সময় বাড়তি দাম রাখা ও পঁচা খাদ্যদ্রব্য বিক্রির দায়ে তিন দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের পুরানবাজার এলাকায় ঘন্ট্যাবাপী এ অভিযান চালানো হয়।
দাম বেশি রাখার দায়ে এ সময় দুটি মুরগির দোকানকে ২ হাজার করে ৪ হাজার টাকা ও পঁচা ফল বিক্রির দায়ে একটি ফলের দোকানদারকে এক হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুল ইসলাম। এছাড়া শহরের মিষ্টির দোকান, কাপড়ের দোকান, মাংসের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকান ঘুরে দোকানদারদের সতর্ক করেন ভ্রাম্যামণ আদালত। রমজান উপলক্ষে কেউ যাতে বাড়তি দাম না নিতে পারে এজন্য পরবর্তীতে একাধিকবার এই অভিযান চলবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
এ সময় জেলার অতিরিক্তি পুলিশ সুপার, বাজার মনিটরিং কমিটির সদস্য, স্যানিটেশন কর্মকর্তা, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
3 মন্তব্যসমূহ
This is good work
উত্তরমুছুনOra dam barti near karone এder sasti deya উচিত
উত্তরমুছুনR jori mana kora 3000 tk
6 din jel এটাই আমার মন্তব্য
Ora dam barti near karone এder sasti deya উচিত
উত্তরমুছুনR jori mana kora 3000 tk
6 din jel এটাই আমার মন্তব্য