মাদারীপুরের কালকিনি থেকে ইয়াবাসহ সবুজ সর্দার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার সকালে কালকিনি থানাধীন দক্ষিণ গোপালপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি একই উপজেলার গোপালপুর এলাকার আব্দুর রহমান সর্দার এর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রাম এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে আটককৃত আসামীর নিকট হতে ০৯(নয়) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করেন।
আভিযানিক দল কোম্পানী অধিনায়ক ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ বলেন, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলমতসহ মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

0 মন্তব্যসমূহ