সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মাদারীপুরে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বৃহস্পতিবার সকালে জেলা খাদ্য ভান্ডারে তারা কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু করে। এতে কৃষক প্রতি মন ধান এক হাজার ৪০ টাকা দরে বিক্রি করতে পারবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মাদারীপুর জেলা প্রশাসনের সূত্র জানায়, চলতি বছরে ৩৭ হাজার ৬৩৯ হেক্টর জমিতে ধান চাষের লক্ষমাত্র ছিল। জেলার কালকিনি, রাজৈর, শিবচর ও সদর উপজেলায় ৩৫ হাজার ৬৭৯ হেক্টর জমিতে তিন জাতের বোরো ধানের চাষ হয়। বোরো উফশী আবাদ হয়েছে ৩২ হাজার ১০৭ হেক্টর জমিতে, বোরো হাইব্রিড চাষ হয়েছে ৩ হাজার একশ চৌদ্দ হেক্টর জমিতে এবং স্থানীয় বোরো চাষ হয়েছে ২৮৫ হেক্টর জমিতে। জমিতে কৃষক ধানের উৎপাদন করে ১ লাখ ৪৯ হাজার ৩০৬ মেট্রিক টন।


জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. সেফায়ুর রহমান বলেন, ‘আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদের তালিকা পেয়েছি। সে তালিকা অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত মূল্য প্রতি মন ধান এক হাজার ৪০ টাকায় ক্রয় করবো। এ বছর আমরা ১২০০ মেট্রিক টন ধান ক্রয় করার জন্য বরাদ্দ পেয়েছি।’


ধান সংগ্রহের সময় উপস্থিত ছিলেন মাদারীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. সেফায়ুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান খান প্রমুখ।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ