সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রবিবার (২৫ আগস্ট) বিকালে পানিতে ডুবে দাউদ মিয়ার মেয়ে এনি (৪) মারা গেছে।হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা এলাকার দাউদ মিয়ার মেয়ে এনি ঘরের পাশে খেলতে ছিল। 
এ সময় পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পরে পরিবারের লোকজন বাড়ির আশেপাশে কোথাও শিশু এনিকে খুঁজে না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে থাকে এবং অচেতন অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মাহবুব আবির বলেন, পানিতে পরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। আমরা চেকআপ করে দেখি হাসপাতালে আনার পূর্বে শিশুটি মারা যায়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ