সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের কালকিনিতে পাটের গুদামে আগুন,১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মাদারীপুরের কালকিনিতে পাটের গুদামে আগুন লেগে প্রায় ৭শ’ মণ পাট পুড়ে গেছে। যার বাজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মিয়ারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় বাজারের বেশির ভাগ দোকান বন্ধ করে ব্যবসায়ীরা নামাজে এবং অনেকেই বাড়ি চলে যান।
এ সময় মিয়ার হাট বাজারে মো. মফছের খানের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী মো. মফছের খান বলেন, আগুনে আমার গুদামে রাখা প্রায় ৭শ’ মন পাট পুড়ে ও নষ্ট হয়ে গেছে। আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেল। 
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং স্থানীয়দের সহযোগিতা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ