সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদ্রাসা থেকে ফেরার পথে মাদারীপুরে ট্রাক চাপায় শিশু নিহত

মাদারীপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ট্রাক চাপায় ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মহিষেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিশুর নাম সিজান ব্যাপারী (৭)। সে মহিষেরচর পাকা মসজিদ এলাকার সোহাগ ব্যাপারীর ছেলে ও স্থানীয় তাযকিয়াতুন নিসা মাদ্রাসার ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে মাদারীপুর সদরের কাজিরটেক ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি ইট বহন করা ট্রাক মাদারীপুর সদরে যাচ্ছিল। এ সময় সিজানের মাদ্রাসা ছুঁটি হলে তার দাদীর সাথে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়িতে ফিরছিল। এ সময় দ্রুত গতিতে আসা ট্রাকটি সিজানকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় সিজান। এ সময় স্থানীয়রা ট্রাকের চালক সোহাগ ও ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘রাস্তা পাড় হওয়ার সময় একটি ট্রাক ৭ বছর বয়সী এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ