সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দাফনের দেড় মাস পর শিবচরে কবর থেকে ৪ বছরের শিশুর লাশ উত্তোলন

মাদারীপুরের শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে দাফনের দেড় মাস পর কবর থেকে তামিম (৪) নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে আদালতের নির্দেশে মরদেহটি তোলা হয়। তামিম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সায়াদ মাঝির ছেলে।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান ও শিবচর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের উপস্থিতিতে তামিমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে শিশুটির মা তানিয়া বেগম শিশুটির বংশের চাচা আরশেদ মাঝির কাছে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিছিলেন। দুই ঘণ্টা পর শিশুটির মা ছেলের খোঁজ নিতে গিয়ে দেখেন সে মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্বাভাবিকভাবে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে শিশুটির মায়ের সন্দেহ হয় তার ছেলেকে হত্যা করা হয়েছে। এতে তিনি আদালতে মামলা করলে আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শিশুটির মরদেহ কবর থেকে তোলা হলো।

সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ