মাদারীপুর র্যাব- ৮ অভিযান চালিয়ে কালকিনি হতে ওয়ারেন্টভুক্ত আসামী মিরাজ শিকদারকে গ্রেফতার করেছে। র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মঙ্গলবার দুপুর ২ টার দিকে মাদারীপুর জেলার কালকিনি থানাধীন সিডি খান হাই স্কুল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, মাদারীপুরের জিআর-৩৬৫/১৭ এর ওয়ারেভূক্ত পলাতক আসামী মিরাজ শিকদার(৩০), পিতাঃ মৃত আব্দুর রহিম শিকদার, সাং-সিডি খান, থানাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুরকে আটক করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী উক্ত জিআর-৩৬৫/১৭ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী। ধৃত আসামীকে মাদারীপুর জেলার কালকিনি থানায় হস্তান্তর করা হয়।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


0 মন্তব্যসমূহ