সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ। 

শনিবার রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে উপজেলার গয়লাকান্দি নামক স্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার রাতে পথচারীরা ওই স্থানে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, লাশেরগায়ে সরকারী হাসপাতাল লেখা বিছানার চাদর রয়েছে। রোববার সকালে ময়নাতদন্তে জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ