মাদারীপুরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবু তাহের হাওলাদার (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে কালকিনি উপজেলার কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই উপজেলার কালাই সরদারেরচর এলাকার মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।
বুধবার দুপুরে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আবু তাহেরকে আসামি করে কালকিনি থানায় ২০১৭ ও ২০১৮ সালে দুটি বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। গোপান সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে পরোয়ানাভুক্ত আসামি কালকিনিতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আসামিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ।


0 মন্তব্যসমূহ