সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরে ট্রাক চাঁপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনির পান্থাপাড়া নামক স্থানে ট্রাক চাপায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া বাজারের মহাসড়ক পার হচ্ছিল। এ সময় বরিশালগামী একটি পন্যবাহি ট্রাক এসে তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে উপজেলার ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি। ট্রাক চাঁপায় নিহতের মাথা থেতলে গেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ