সর্বশেষ সংবাদ

5/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মাদারীপুরের শিবচরে ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ইজিবাইক চাপায় মো. ইব্রাহিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 
রবিবার বিকেলে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরের মোড় এলাকায় দূর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম মাদবরেরচর ইউনিয়নের সাড়ে বিশরশি গ্রামের ফারুক ফকিরের ছেলে ও স্থানীয় রিয়াজউদ্দিন মাদবরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বিকেল পাঁচটার দিকে নাসিরের মোড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় দ্রুতগামি একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে গাড়িটির নিচে পড়ে যায় শিশু ইব্রাহিম। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী ইজিবাইক চালককে আটক করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম আজাদ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সতর্কবাণীঃ এই ওয়েবসাইটের কোন লেখা বা ছবি এবং ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ